বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ দোয়া ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাঢ়ীকান্দি ইমাম হাসান হোসাইন (র.) হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন করেন তিনি।
এসময় বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে হয় দোয়া করা হয়। এছাড়াও দুজাহানের মুসলমানদের জন্য দোয়া কামনা করা হয়েছে।
এ সময় এম ইলিয়াস আলী বলেন, আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন বলেই আমাদের মত মানুষ রাজনীতিতে আসতে পেরেছি। শুধু তাই নয় বিএনপি প্রতিষ্ঠা হওয়ার কারণে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের অনটন দূর হয়, মানুষ সুন্দর মত চলতে পারে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষ হাতে দেশ পরিচালনা করছেন। আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়ে গর্বিত।
তিনি আরো বলেন, আমি ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুখে দুখে আপনাদের পাশে থাকতে পারি।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।