সরকারি ক্ষমতার অপব্যবহার, সুনির্দিষ্ট নীতিমালার চরম নিয়মবহির্ভূতভাবে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
অভিযোগের তীর মতলব উত্তর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (চাঁদপুর )-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এম. ডি. ওয়াহিদুজ্জামান এর বিরুদ্ধে ৷
ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যুৎ গ্রাহকদের সাথে খারাপ আচরণ এবং বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছন্ন করে ফেলার ঘটনায় মতলব উত্তর উপজেলা জুড়ে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবী কোনো ধরনের দাফতরিক নোটিশ ছাড়াই প্রতিপক্ষের সাথে যোগসাজসের মাধ্যমে অসাধু বিদ্যুৎ কর্মকর্তারা মিটার খুলে নিয়ে যায় ৷
ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা ৷
ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের ভুক্তভোগী মো: জামাল হোসেন সাংবাদিকদের জানান,আমাদের বসত ঘরে আমাদের একটি বিদ্যুৎ মিটার ছিলো যার নং- 1078044263001
আমাদের প্রতিপক্ষের সাথে আমাদের বিরোধ চলছিলো ঐ সময়ে পল্লী বিদ্যুতের অসাধু কিছু কর্মকর্তা আমাদের প্রতিপক্ষের যোগসাজসের মাধ্যমে আমাদের কে না জানিয়ে কিংবা কোন নোটিশ ছাড়াই আমাদের বিদ্যুৎ মিটারটি খুলে নিয়ে যায় তার পরের দিন আমাদের প্রতিপক্ষের লোকজন আমাদের বসতঘর ভাংচুরকরে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন করেন ৷ মিটার টি খুলে না নিলে প্রতিপক্ষ আমার ঘরটি ভাংগার সাহস পেতোনা আর আমিও ক্ষতিগ্রল্ত হতাম না৷ পৌরসভায় বাস করেও আমি আমার পরিবার পরিজন ও ছোট সন্তানকে নিয়ে বিদ্যুৎ ছাড়াই অনেক কষ্টে বসবাস করে আসছি তাই আমার বিদ্যুৎ মিটারটি পুন: স্থাপনকরার জন্য সংশ্লিষ্ট কর্তিপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি ৷
গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম,সহসভাপতি মুকুলসহ একাদিক গ্রাহক জানান,মতলব উত্তর পল্লি বিদ্যুৎ সমিতি-২ জোনাল অফিস (চাঁদপুর )-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এম. ডি. ওয়াহিদুজ্জামান এর কাছে গিয়ে আমরা তার কাছ থেকে আমরা কোন সদাচরণ পাই নি এবং বিদ্যুৎ গ্রাহকরা কোন সমস্য নিয়ে গেলে তিনি ক্ষমতার অপব্যবহার করে মানুষের সাথে খারাপ আচরণ করেন বলেও আমরা বহু মানুষের কাছ থেকে শুনেছি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ডিজিএম ওয়াহিদুজ্জামান এর এমন বিতর্কিত আচরণ এটা খুবই দু:খ জনক আমরা লজ্জিত একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন অসাধু আচরণে ৷
বিনা নোটিশে গ্রাহকের বিদ্যুৎ মিটার খুলে নেওয়ার বিষয়ে মতলব উত্তরে পল্লী বিদ্যুতের ডিজিএম এম.ডি. ওয়াহিদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে কিছু বলতে অনিহা প্রকাশ করেন এবং মানুষের সাথে অসাদাচরণের বিষয়েও সাংবাদিকদের কাছে কোন কিছু বলতে অনিহা প্রকাশ করেন ডিজি এম তিনি ৷
একজন সরকারী দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ডিজিএম এম. ডি.ওয়াহিদুজ্জামান এর এমন বিতর্কিত আচরণ জনসম্মুখে উন্মোচিত হওয়ার পর ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা ৷