ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

গজারিয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি নিষ্পত্তি: ৬ দিনের মধ্যে নমিনির হাতে চেক হস্তান্তর

শামীম মিয়াজী
শামীম মিয়াজী
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গজারিয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি নিষ্পত্তি: ৬ দিনের মধ্যে নমিনির হাতে চেক হস্তান্তর
গজারিয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি নিষ্পত্তি: ৬ দিনের মধ্যে নমিনির হাতে চেক হস্তান্তর

মুন্সীগঞ্জের গজারিয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এক গ্রাহকের মৃত্যু দাবি দ্রুত নিষ্পত্তি করে নমিনির হাতে ২ লাখ ১৬ হাজার ৫৬০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। দাবি উত্থাপনের মাত্র ছয় দিনের মধ্যে এ চেক প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে গজারিয়ার ষোলআনি ঈদগাহ মাঠে আয়োজিত মৃত্যু দাবির চেক প্রদান, দোয়া ও স্মরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নমিনির হাতে চেকটি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার মো. মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন সিনিয়র ইউনিট ম্যানেজার মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র ইউনিট ম্যানেজার বিষ্ণু চন্দ্র দাস ও ইউনিট ম্যানেজার মরিয়ম আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. সজিব হোসেন, কাজী মো. মাহবুবুর রহমান, মো. আবুল খায়ের

এবং ইউনিট ম্যানেজার মো. আমিনুল ইসলাম (শিশির), ইউনিট ম্যানেজার মরিয়ম আক্তারসহ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন বীমার মূল উদ্দেশ্য হলো বিপদের সময়ে গ্রাহক ও তার পরিবারের পাশে দাঁড়ানো। দ্রুততম সময়ে মৃত্যু দাবি নিষ্পত্তির মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। মাত্র ছয় দিনের মধ্যে দাবি নিষ্পত্তি করে চেক হস্তান্তর করায় উপস্থিতরা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইসলামী শরিয়াহ্-সম্মতভাবে জীবন বীমা কার্যক্রম পরিচালনার পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা প্রদানের ওপর গুরুত্ব দিয়ে আসছে।

অনুষ্ঠানের শেষে মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

মতলব টপ নিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি নিষ্পত্তি: ৬ দিনের মধ্যে নমিনির হাতে চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x