ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী
নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী

রাজনৈতিক নেতাদের বক্তব্য অনেক সময়ই আর বাস্তবে রূপ পায় না। কিন্তু এমন একজন রাজনৈতিক নেতা আছেন যিনি মুখে যা বলেন বাস্তবেও করে দেখান। এমন একজনকে পাওয়া গেছে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী। তিনি তার নিজস্ব অর্থায়নে নাউরী হইতে মান্দারতলী পাকা সড়কের এক স্থানে ঢেবে যাওয়া সড়ক সংস্কার করে দিয়েছেন। আর তাই এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই স্থানে একটি কালভার্ট ছিল। পরে সেটা ঢেবে যাওয়ার কারণে মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। এই সড়কটি দিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু এই স্থানটি ঢেবে যাওয়ার কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে। এই বিষয়টি চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ আলী জানতে পেরে নিজ অর্থায়নে সেটি সংস্কার করে দেওয়ার ব্যবস্থা করেন।

সরেজমিনে এলাকাবাসী জানান, এই সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। কয়েকটি গাড়িও উল্টে পড়ে গেছে এখানে। সংস্কার কাজটি হয়ে গেলে আর সমস্যা থাকবে না। ইলিয়াছ আলী যে নিজ খরচে এই কাজটি করে দিচ্ছেন সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি।

এরআগেও গাজীপুর আশ্রয়ণ প্রকল্পে নিজ অর্থায়নে পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেওয়ায় মানুষের প্রশংসা কুড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী। 

মতলব টপ নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x