ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

স্থানীয় সরকার নির্বাচন: সুলতানাবাদ ইউনিয়নের  চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে অধ্যক্ষ  মুফতি আবদুল হালিম।

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্থানীয় সরকার নির্বাচন: সুলতানাবাদ ইউনিয়নের  চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে অধ্যক্ষ  মুফতি আবদুল হালিম।
স্থানীয় সরকার নির্বাচন: সুলতানাবাদ ইউনিয়নের  চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে অধ্যক্ষ  মুফতি আবদুল হালিম।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের  রাজনৈতিক অঙ্গনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইসলামিক স্কলার  অধ্যক্ষ মুফতি আবদুল হালিম।

যিনি একাধারে একজন শিক্ষক, খতিব, ধর্মীয় আলোচক, মিডিয়া উপস্থাপক ও সংগঠক। ইতিমধ্যে তার শিক্ষাগত যোগ্যতা,পেশাগত দক্ষতা,, সাংগঠনিক প্রজ্ঞা, প্রাঞ্জল বক্তব্য ও উপস্থাপনা, পরোপোকারিতা, সামাজিক কর্মকাণ্ডে সকলের সাথে সুসম্পর্ক, অমায়িক ব্যবহার ও মার্জিত আচরণ  ইউনিয়নবাসীর নজর  কেড়েছে।

উচ্চ শিক্ষিত এই প্রার্থীকে ঘিরে স্থানীয় জনমনে যেমন কৌতূহল সৃষ্টি হয়েছে, তেমনি দলীয় পর্যায়েও তাঁর মনোনয়নকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইউনিয়নের মানুষের কাছে একটি সুপরিচিত ও গ্রহণযোগ্য মুখ।

সুলতানাবাদ ইউনিয়ন মতলব উত্তরের একটি গৌরবময় ও শিক্ষিত  জনপদ। ফলে এই ইউনিয়নের মানুষের প্রত্যাশাও অনেক বেশি। উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবামুখী নেতৃত্ব—এসব গুণাবলি নিয়ে একজন যোগ্য জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে চান স্থানীয় ভোটাররা।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই প্রার্থীদের কর্মপরিকল্পনা, নেতৃত্বের দক্ষতা, জনসম্পৃক্ততা এবং জনগণের আস্থা অর্জনের সক্ষমতা ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত সুলতানাবাদ ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই।

মতলব টপ নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন: সুলতানাবাদ ইউনিয়নের  চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে অধ্যক্ষ  মুফতি আবদুল হালিম।

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x