ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

গণিত অলিম্পিয়াড-২০২৬ এ চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণিত অলিম্পিয়াড-২০২৬ এ চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গণিত অলিম্পিয়াড-২০২৬ এ চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়

গণিতকে ভয় নয়, আনন্দের সাথে জয় করি”—এই স্লোগানকে ধারণ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাটের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড-২০২৬।

গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং গণিতভীতি দূর করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৯টি এবং মতলব দক্ষিণ উপজেলার ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির বিজয়ী দলের পাঁচ সদস্য হলেন—মাহের জাবিন অমিয়া, জোবায়ের ইসলাম রাকাত, অবনিশ জাগরী, মো. জাবেদ ওমর আবির এবং ফারিস আল হাসান।

রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির দলের সদস্যরা হলেন—মো. আবদুল মোহাইমিন, মারুফ হাছান ও জিহাদ গাজী।

তৃতীয় স্থান অধিকার করে ছায়েরা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন। বিদ্যালয়টির দলের সদস্যরা হলেন—মনিকা রানী, উম্মে হাবিবা জাহান তুবা, আবদুর রহমান, আবদুল আহাদ ও আয়েশা আক্তার রিয়া।

এছাড়া চতুর্থ স্থান অর্জন করে খ্রিস্টান মিশনারী স্কুল এবং পঞ্চম স্থান অর্জন করে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো—পূর্ব ডাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট কবি নজরুল একাডেমি, ইকরা মডেল একাডেমি, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মতলব দক্ষিণ এবং ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুল, চাঁদপুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাটের উপাধ্যক্ষ জনাব ফয়সাল ফরায়েজি, ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার জনাব মাহাবুবুল হোসাইন এবং সহকারী কর্পোরেট অফিসার জনাব ইকবাল হোসেন।

প্রথমবারের মতো আয়োজিত এ গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

মতলব টপ নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গণিত অলিম্পিয়াড-২০২৬ এ চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x