চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯৯ নং রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে মো. কবির উদ্দিন, সহ-সভাপতি পদে ফরিদ আহম্মদ হৃদয় এবং সদস্য সচিব পদে সরকার মোহাম্মদ সাহেদুজ্জামান সাহেদ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. খোকন প্রধান, মজিবুর রহমান, মো. তারিকুল ইসলাম, পারুল বেগম, শিবির মিয়াজী, গোলাম জিলানী, স্নিগ্ধা, রুমি আক্তার ও ফারজানা আক্তার।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্টদের উপস্থিতিতে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কমিটির সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়।
নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম আরও এগিয়ে যাবে এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।