ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই: এম ইলিয়াছ আলী

শামীম মিয়াজী
শামীম মিয়াজী
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই: এম ইলিয়াছ আলী
এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই: এম ইলিয়াছ আলী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের দিগুলিপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন এম ইলিয়াস আলী। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় নিজের ও এলাকার মানুষের কল্যাণে দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী বলেন, “পবিত্র এই মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে মিলাদ ও দোয়ায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী কাজ করতে চাই। আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে পশ্চিম ফতেপুর ইউনিয়নের মানুষের নাগরিক সেবা সহজ করা, রাস্তাঘাটের উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করব।”

এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

মতলব টপ নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই: এম ইলিয়াছ আলী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x