ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

সাদুল্লাপুরে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকারের উঠান বৈঠক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাদুল্লাপুরে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকারের উঠান বৈঠক
সাদুল্লাপুরে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকারের উঠান বৈঠক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয়দের নিয়ে  মোস্তফাপুর গ্রামে মীর বাড়িতে  এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মোতালেব মাষ্টারের সভাপতিত্ব ও রোকন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকার।

এ সময় সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমাস প্রধান,জয়নাল মুন্সি  আব্দুল কাদির ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বাবুল সরকার বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মতলব টপ নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাদুল্লাপুরে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকারের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x