চাঁদপুরের মতলব উত্তরে টিম পজেটিভ গাজীপুর এর উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর বেরীবাঁধ থেকে শুরু হয়ে গাজীপুর বাজার সংলগ্ন মার্কেটে এসে র্যালীটি শেষ হয়। এসময় মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন মিছিলকারীরা।
পরে মাদক বিরোধী সমাবেশ যোগদান করেন টিম পজেটিভ গাজীপুর এর সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী। সংগঠনের উপদেষ্টা মোঃ আলীরাজ প্রধানের উপস্থাপনায় মাদকবিরোধী বক্তব্য রাখেন, টিম পজেটিভ গাজীপুর এর উপদেষ্টা ও কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক মোঃ রিয়াজ, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোকশেদ আলী, সংগঠনের সদস্য মোঃ জাহিদ হাসান, মোঃ হেলাল হোসেন, মোঃ আলম মোল্লা, মোঃ তানভীর মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গাজীপুর গ্রামে যারা মাদকের সঙ্গে যুক্ত হয়ে সমাজকে ক্ষতি করার চেস্টা করছেন তারা ভালো হয়ে যান। এই গ্রামে মাদক, জুয়া, সন্ত্রাস চলবে না। আমরা গাজীপুরের সমাজে কোনরকম অসামাজিক কার্যকলাপের আচঁর পড়তে দিব না। টিম পজেটিভ গাজীপুর এর পক্ষ থেকে তাতের প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী আমাদের টিম পজেটিভ গাজীপুর এর সদস্য মোঃ তানভীর মোল্লার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের টিম পজেটিভ গাজীপুর এর সদস্যদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করবেন আমরা মাদক জুয়ার বিরুদ্ধে ততই শক্তিশালী হবো। এবং সমাজ থেকে অপরাধ দুর করবো ইনশাআল্লাহ।