ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে দোকানের তালা ভেঙে ৩ লাখ টাকার মালামাল চুরি

চাঁদপুরের মতলব উত্তরে দোকানের তালা ভেঙে প্রায় তিন লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন আবুল কালামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে পুঁজি হারিয়ে দিশেহারা দোকান মালিকের পরিবার। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

১১ অক্টোবর দিনগত রাতে কোনো এক সময় দোকানের পাশের শাটার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা। পরে দোকানে থাকা প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা।

দোকান মালিক আবুল কালাম চিকিৎসার জন্য ঢাকায় থাকায় এ সুযোগে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার।

দোকান মালিকের স্ত্রী শাহিনা বেগম ও মেয়ে কামরুন্নাহারের দাবি, আবুল কালাম অসুস্থ হওয়ায় ভারী কাজ করতে পারেন না। তাই এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন তারা। চুরির ঘটনায় এখন চরম আর্থিক সংকটে পড়েছেন পরিবারটি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে তারা উদ্বিগ্ন। পাশের একটি দোকানেও এর আগে চুরির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দা রাজিয়া বেগম। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মতলব টপ নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে দোকানের তালা ভেঙে ৩ লাখ টাকার মালামাল চুরি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x