ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

নন্দলালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় এখলাছপুর মেঘনা স্পোর্টিং ক্লাব বনাম নয়াচর একাদশ অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন নন্দলালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শেখ বোরহান। বক্তব্যে তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা আমাদের শরীর সুস্থ রাখে, মন প্রফুল্ল করে এবং শৃঙ্খলাবোধ শেখায়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আজকে দুইটি দলই ভালো খেলেছে। বোরহান উদ্দিন আরো বলেন, আসুন, আমরা সবাই মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজালাল বেপারী, মোঃ মানিক মিয়া প্রধান, মোঃ হোসেন বেপারী, মোঃ নাসির বেপারী বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোঃ নাসির সরকার। আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক মোঃ আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সহ আরো অনেকে।

সভাপতিত্ব করেন সাতবারিয়া আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কবির হোসেন প্রধান। সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শত শত দর্শকশ্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা চলাকালীন কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ১-০ গোলে এখলাছপুর মেঘনা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

মতলব টপ নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নন্দলালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x