ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাদককে না বলুন মাদক ছেড়ে মাঠে আসুন” এই স্লোগানে মতলব উত্তর উপজেলার দাশের আড়ং ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইন্দুরিয়া দক্ষিণ ইসলামাবাদ গণকবরস্থান সংলগ্ন মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খালেদ হোসেন রাব্বি।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন রাব্বি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদককে না বলতে হবে এবং খেলাধুলাকে জীবনের অংশ করে নিতে হবে। খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলাবোধ শেখায় এবং ঐক্য গড়ে তোলে।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবং আমাদের এমপি ড. জালাল উদ্দিন মতলবে মাদক জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তাই আসুন, আমরা সবাই মাদকমুক্ত সমাজ গড়ি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করি।

সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ মিয়াজী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জহির প্রধান ইউপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মোঃ সোহেল রানা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আয়োজক ছাত্রদল নেতা মোঃ সৈকত প্রধান। উপস্থাপনায় ছিলেন পরিচালনা মোঃ হোসেন কাজী ও রেফারি ছিলেন জুয়েল রানা সরকার।

উদ্বোধন ম্যাচে অংশগ্রহণ করে লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব বনাম রায়পুর ইসলামাবাদ ডিবি স্পোর্টিং ক্লাব। খেলায় কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইবেকারে ২-০ গোলে রায়পুর ইসলামাবাদ ডিবি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।

মতলব টপ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x