ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

সরকারি তোলারাম কলেজ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হলেন মতলবের নিলয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান মো. নিলয় সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ পদে তাঁর নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

মো. নিলয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২ নম্বর বাগানবাড়ী ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সন্তান। ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে তাঁর এ পদপ্রাপ্তিকে সংগঠনের প্রতি তাঁর সম্পৃক্ততা ও ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখছেন শুভাকাঙ্ক্ষীরা।

নতুন দায়িত্বে মো. নিলয় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে আগামী দিনগুলোতে সংগঠনের জন্য তিনি আগের মতোই সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

মতলব টপ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সরকারি তোলারাম কলেজ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হলেন মতলবের নিলয়

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x