চাঁদপুরের মতলব উত্তরের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের নবী প্রেমিক মুসলমানদের উদ্যোগে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টকারী নাস্তিক হাশেমের অনতিবিলম্বে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালীপুর নাজির আহমেদ চৌধুরী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা মাঠে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন মিছিলকারীরা।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা বদিউল আলম, হাফেজ মাওলানা আমির হামজা, মাওলানা গোলাম মোস্তফা হামিদি প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোতালেব হোসেন নবাবপুরী, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান, মাওলানা তাফসির হোসেন, মাওলানা হোসাইন আহমেদ আশিকি, মাওলানা সাইফুল ইসলাম আশিকি, মাওলানা তাজুল ইসলাম জিহাদী, মাওলানা মুজাহিদুল ইসলাম, রাসেল ফয়েজ আহমেদ শাহীন চৌধুরী, , ডাঃ দিল মোহাম্মদ ধনু সহ আরো অনেকে।
বক্তারা বলেন, মহান আল্লাহর প্রিয় রাসুল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) যে কটুক্তি করেছে সেই নাস্তিক হাশেমে অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। এই বাংলার জমিনে কোন ঠাঁই হবে না। যাকে সৃষ্টি না করলে দুনিয়াই সৃষ্টি হতো না সেই নবীকে নিয়ে কোনরকম কুটক্তি সহ্য করা হবে না। তাই আমরা সরকারের কাছে জোড় দাবী জানাচ্ছি এই নাস্তিক হাশেমকে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।