চেয়ারম্যান বা জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়ন করছেন এম ইলিয়াছ আলী। সম্প্রতি কিছু কাজ করে ভাইরাল হয়েছেন তিনি। মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী।
তিনি নাউরী বাজার-আমুয়াকান্দি সড়কের ভাঙ্গা চোরা স্থান নিজ অর্থায়নে মেরামত করে দিচ্ছেন। ১৬ অক্টোবর সকালে ফৈলাকান্দি গিয়ে দেখা গেছে, পাকা সড়কটি মেরামতের কাজ চলছে। নির্মাণ কর্মীরা মেরামতের কাজে ব্যস্ত। তারা জানান চেয়ারম্যান পদপ্রার্থী ইলিয়াছ আলীর পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা বলেন, একজনের মানুষের যদি উন্নয়ন করা ইচ্ছা থাকে তাহলে তিনি কোন পদে না থেকেও করতে করতে পারেন। তেমনটিই করে দেখালেন এম ইলিয়াছ আলী। তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাত্র ভেবেছেন। অথচ তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ করে দিচ্ছেন। আজকে আমাদের ফৈলাকান্দি পাকা সড়কটি মেরামত করে দিচ্ছেন। এরআগেও মাদ্রাসার উন্নয়ন কাজ করে দিয়েছেন। আমরা চাই তার এ মহৎ কাজগুলো অব্যাহত থাকুক।
এলাকাবাসী আরও বলেন, এম ইলিয়াছ আলীর মত একজন মানুষ যদি জনপ্রতিনিধি হন তাহলে জনগণের আমানত সুরক্ষিত থাকবে৷ আমরা এমনই একজন মানুষ আমাদের ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোক।
চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী ইতোমধ্যেই ইউনিয়নের অনেকগুলো উন্নয়ন কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য পরিপুর্ণ যোগ্য ব্যক্তি বলেও অনেকে মন্তব্য করেছেন।