ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের মাধ্যমে সাতজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে চারজনকে মাদকসংক্রান্ত অভিযোগে এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা এবং অপর দুই ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব টপ নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x