মতলব উত্তর উপজেলার বহুল আলোচিত সেবামূলক সরকারি নিবন্ধনকৃত সামাজিক, মানবিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের উদ্যোগে নিশ্চিন্তপুর বাইতুল সালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদে মিম্বার, চেয়ার এবং নিশ্চিন্তপুর হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এ ডেস্ক উপহার দেওয়া হয়েছে।
১৮ অক্টোবর, রোজ শনিবার বিকালে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে উপহারগুলো হস্তান্তর করেন ক্লাবের প্রতিনিধিগণ।
নিশ্চিন্তপুর বাইতুল সালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাম হোসাইন মোস্তফীর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক উপদেষ্টা ও মসজিদের সভাপতি শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম, হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর সভাপতি ও ক্লাবের উপদেষ্টা সাইদুল হক চৌধুরী, ক্লাবের উপদেষ্টা ও মাদরাসার সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমু, ক্লাবের কার্যনির্বাহী সদস্য বাবলু শিকদার এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদরাসা কমিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজী, অর্থ সম্পাদক মহিউদ্দিন সুমন, সহ-অর্থ সম্পাদক আল মামুন মুন্সী, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান সুজন, সমাজসেবা সম্পাদক সোহান পাটোয়ারী, দপ্তর সম্পাদক রাকিব দেওয়ান, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সুমন, সোহরাব দেওয়ান, রনি শিকদার, শিপলু পাটোয়ারী ও সজীব দেওয়ান উপস্থিত ছিলেন।