মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের সবগুলো দুর্গা পূজামন্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান উপহার দিয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনসুর আলম ইমন। ১৮ অক্টোবর ৭টি পূজামণ্ডপে গিয়ে অনুদানের টাকা তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির মিয়াজী উপজেলা ছাত্রদলের সদস্য নাজমুল হাসান জিসান, যুবদল নেতা খবির মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আল আমিন মিয়াজী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাজী তারিফুল ইসলাম তুহিন, ৫নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সিহাব বেপারী।