ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

ছেংগারচরে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তার পরিবার ও জামায়াতের সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বড়মরাদোন এলাকার মুজাফফর সিকদার কমপ্লেক্সে ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদারের পরিবার ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদারের ছোট ভাই পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামের সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বাড়ি যাওয়ার পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ তুলে ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেন প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার।

এ বিষয়ে ড. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, "ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও আমাদের পরিবারের বিরুদ্ধে আনীত জমি দখলের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে প্রবাসী মামুন মোল্লা ও তার স্ত্রী জোরপূর্বক অন্যের জমি দখল করে একটি বড় প্রবেশদ্বার (গেট) নির্মাণ করেছেন, যার সিংহভাগই আমাদের পারিবারিক মালিকানাধীন জায়গায় পড়েছে। এরপরও তাদের যাতায়াতের মানবিক দিক বিবেচনা করে আমরা আমাদের জায়গা থেকে তিন ফুট ছেড়ে বাঁশের বেড়া দিয়েছি যাতে তাদের চলাচলে কোনো অসুবিধা না হয়।"

তিনি আরও জানান, বেড়া দেওয়া স্থানটিতে তাদের পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান রয়েছে। সেই কবরস্থানের নিরাপত্তা রক্ষা করা তাদের পরিবারের সামাজিক দায়িত্ব। প্রবাসীদের ব্যক্তিগত কোনো যাতায়াতের রাস্তা ছিল না উল্লেখ করে তিনি বলেন, "বাড়ি নির্মাণের আগেই যাতায়াতের পথের বিষয়টি নিয়ে আমাদের পরিবারের সঙ্গে সমঝোতা করলে এ বিরোধ তৈরি হতো না। তারা আমাদের কাছে আবদার করলে আমরা অবশ্যই একটি ভালো ব্যবস্থা করতাম। এখনও আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।"

এ সময় ড. রুহুল কুদ্দুস বিপ্লব আরও অভিযোগ করে বলেন, তাদের ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করবেন।

এদিকে ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম বলেন, "গত ১৮ অক্টোবরের মানববন্ধনটি মূলত জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার, তার পরিবার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাজানো হয়েছে।" সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার সুষ্ঠু প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করা হয়।

যোগাযোগ করা হলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধের বিষয়টি তারা অবহিত হয়েছেন। তদন্ত সাপেক্ষে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ—আব্দুল বাসেদ মাস্টার, দুদু মিয়া মোল্লা, মজিবুর রহমান, জহিরুল ইসলাম, ইব্রাহিম খলিল পাঠান, সিরাজুল ইসলাম সিকদার, আবুল কালাম পাঠান, খোরশেদ পাঠান, বাবু পাঠান, কিবরিয়া পাঠান, সোহরাব পাঠান, কামরুল পাঠান, রবিন প্রধান, নাছির পাঠান ও বাতেন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

মতলব টপ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ছেংগারচরে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তার পরিবার ও জামায়াতের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x