ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুগন্ধি এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল সরকার প্রান্ত (২৬) ও মো. সাইমনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, সুজাতপুর থেকে নন্দলালপুরগামী সড়কের উত্তর ইসলামাবাদ এলাকায় কবিরের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. মোতালেব সৈয়াল (৪০) ও মো. সোহাগকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মতলব টপ নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x