ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

অবশেষে দেশে আসলো সৌদি আরবে খুন হওয়া মতলবের জসিমের মরদেহ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া পুরোই অনিশ্চিত ছিল। কিন্তু এরই মধ্যে ৩১ অক্টোবর তার মরদেহ দেশে এসে পৌছেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ নেতা  মর্তুজা মাহবুব এর আন্তরিক সহযোগীতায় প্রবাসী জসিম উদ্দিনের মৃতদেহ দেশে আনা সম্ভব হয়েছে।

সৌদি আরব প্রবাসী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের প্রবাসী মো. জসিম উদ্দিন গত ১৯ সেপ্টেম্বর প্রায় চার লাখ টাকা পাঠানোর উদ্দেশ্যে এক সহকর্মীর সঙ্গে বের হয় তারপর থেকে তিনি নিখোঁজ হন। কয়েকদিন পর আল কাসিমের একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জসিমকে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দেওয়া হয় এবং তাঁর মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রী ও স্বজনদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নিহত জসিম আল কাসিম এলাকার আল গাম্মাসে একটি মাজরায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় সৌদি আরবে সাব্বিার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জসিমের মৃত্যুর পর তার মৃতদেহ দেশে আনতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন তার পরিবার। পরে সাংবাদিক শামীম মিয়াজী গণঅধিকার পরিষদ নেতা মতুর্জা মাহবুব এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ করে তার স্বজনরা। সরকারের আন্তরিক ব্যবস্থাপনা এবং নুরুল হক নুর ও  মর্তুজা মাহবুবের সহযোগীতায় অবশেষে প্রবাসে খুন হওয়া জসিমের লাশ দেশে এসে পৌছেছে।

গণঅধিকার পরিষদ নেতা মতুর্জা মাহবুব বলেন, আমার এলাকার একজন প্রবাসী বিদেশে নিহত হয়েছে। তার মরদেহ দেশে আনার জন্য কাজ করা আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমি আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভাইয়ের কাছে গিয়েছি। তিনি আন্তরিক প্রচেষ্টা করে দ্রুত জসিমের লাশ দেশে আনার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দের্শনা দিয়েছেন। যদিও তার লাশ দেশে আনা একটি অনিশ্চয়তার মধ্যে ছিল তবে অবশেষে আমরা এই কাজে সফলতা পেয়েছি।

এদিকে প্রবাসী জসিম উদ্দিনের পরিবারের সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ যে অবশেষে লাশ পেয়েছি। বিশেষ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ নেতা মর্তুজা মাহবুবকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রবাসী জসিম উদ্দিন ঘাশির চর গ্রামের আইয়ুব আলীর ছেলে। আজ শনিবার বাদ আছর তার জানাযার নামাজ শেষে দাফন করা হবে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

মতলব টপ নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

অবশেষে দেশে আসলো সৌদি আরবে খুন হওয়া মতলবের জসিমের মরদেহ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x