চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলার আসামি হিসেবে অভিযুক্ত আলোচিত নাহিদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নাহিদ উপজেলার মোহনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার গাজী বাড়ির মো. হান্নান গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদীরা নূরের তত্ত্বাবধানে এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেন অংশ নেন।
গ্রেপ্তার নাহিদ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার গাজী বাড়ির মো. হান্নান গাজীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।