ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

মধ্য নিশ্চিন্তপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য নিশ্চিন্তপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ইমু সরকার।

বক্তব্যে তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। মেহেদী হাসান ইমু আরো বলেন, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টু মিয়া।

মধ্য নিশ্চিন্তপুর বাইতুল নূর জামে মসজিদের উপদেষ্টা আব্দুল সাত্তার মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ৫নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম টিটু, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি মোঃ ইলিয়াছ মিয়াজী, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউছার শিকদার, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোকন প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন মধ্য নিশ্চিন্তপুর গ্রামের সকল প্রবাসীবৃন্দ। খেলায় পাহাড়ের চক যুব কল্যাণ ক্রীড়া সংগঠন বনাম ঐক্য সফলতা সমবায় সমিতি ঝিনাইয়া অংশগ্রহন করে।

মতলব টপ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মধ্য নিশ্চিন্তপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x