ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
মতলব টপ নিউজ

সুজাতপুর বাজারে উদ্বোধন হলো ‘লেডিস প্যারাডাইস’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারের বিসমিল্লাহ সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নারীদের পছন্দের নতুন শপিং প্রতিষ্ঠান ‘লেডিস প্যারাডাইস’।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানটিতে নারীদের বিভিন্ন ধরনের কসমেটিকস, হ্যান্ডব্যাগ, স্কুল ব্যাগসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী পাওয়া যাবে। আধুনিক ও মানসম্মত পণ্যের সমাহার নিয়ে ক্রেতাদের সেবা দেওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির মালিক মোঃ সবুজ সরকার জানান, ক্রেতাদের চাহিদা ও সাধ্যের কথা বিবেচনা করে সুলভ মূল্যে সব ধরনের পণ্য বিক্রি করা হবে। পাশাপাশি মানসম্মত পণ্য সরবরাহের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়।

তিনি স্থানীয় ক্রেতা ও শুভানুধ্যায়ীদের লেডিস প্যারাডাইসে এসে পণ্যের মান ও মূল্য যাচাই করে উদ্বোধনী অফার গ্রহণের আহ্বান জানান।

মতলব টপ নিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সুজাতপুর বাজারে উদ্বোধন হলো ‘লেডিস প্যারাডাইস’

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x