রুমা ট্যুরিস্ট গাইড সমিতির নির্বাচনে সভাপতি বেলাল উদ্দিন ও সম্পাদক ফ্রেডিক ভান মাল সম বম নির্বাচিত রুমা
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবানের রুমা উপজেলা ট্যুরিস্ট গাইড সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) রুমা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রশিদ এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার খালেদ রাউজান।ভোট গণনার সময় পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।নির্বাচনে মোট ১৩০ জন ভোটারের মধ্যে ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।ঘোষিত ফলাফলে সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. বেলাল উদ্দিন ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন দত্ত (মোটরসাইকেল) পেয়েছেন ৪৪ ভোট এবং সাপলু বড়ুয়া (আনারস) পেয়েছেন ১০ ভোট।সিনিয়র সহ-সভাপতি পদে প্রবন বড়ুয়া (টেবিল) ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. হাবিবুর রহমান (আম) পেয়েছেন ৫৩ ভোট।সাধারণ সম্পাদক পদে ফ্রেডিক ভান মাল সম বম (মোরগ) ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জলিমং মারমা (হারিকেন) পেয়েছেন ৪৮ ভোট।যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিং দন লিয়ান বম (ইলিশ) ৯৮ ভোট পেয়ে জয়লাভ করেন। অপর প্রার্থী রোকন উদ্দিন (বটগাছ) পেয়েছেন ২৩ ভোট।কোষাধ্যক্ষ পদে প্রদীপ বড়ুয়া (উড়োজাহাজ) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর (ঘোড়া) পেয়েছেন ৫৫ ভোট।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মিটন মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নবনির্বাচিত নেতৃবৃন্দ রুমা উপজেলার পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ এবং ট্যুরিস্ট গাইডদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে রুমার পর্যটন খাত আরও গতিশীল হবে এবং এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করবে।