ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে ৪০ পিস ই-য়া-বা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মা-দ-ক ব্যবসায়ী গ্রে-ফ-তার

প্রকাশ : ০৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে ৪০ পিস ই-য়া-বা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মা-দ-ক ব্যবসায়ী গ্রে-ফ-তার
মতলব উত্তরে ৪০ পিস ই-য়া-বা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মা-দ-ক ব্যবসায়ী গ্রে-ফ-তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার রবিউল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এএসআই মো. মিলন শেখ, কনস্টেবল মো. সবুজ খান ও মো. মনির হোসেনসহ একটি চৌকস পুলিশ দল উপজেলার ১০নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের শাহবাজকান্দি এলাকার মুন্সিবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আ. রশিদ মুন্সীর পশ্চিম ভিটায় অবস্থিত একটি দু’চালা টিনশেড বসতঘর থেকে মো. ফয়সাল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি শাহবাজকান্দি মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা। এ সময় তার দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতলব টপ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

মতলব উত্তরে ৪০ পিস ই-য়া-বা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মা-দ-ক ব্যবসায়ী গ্রে-ফ-তার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x