ঢাকা    মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মতলব টপ নিউজ

ফতেপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর দোয়া ও সমর্থন কামনা

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের দীর্ঘ ৪০ বছরের জনপ্রিয় ও প্রসিদ্ধ চেয়ারম্যান, সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব অহিদুর রেজা চৌধুরীর অবদান আজও ইউনিয়নবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে আছে।

মরহুম অহিদুর রেজা চৌধুরীর সততা, ন্যায়পরায়ণতা, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতাকে ধারণ করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে চৌধুরী পরিবারের যোগ্য উত্তরসূরী, সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবক মোঃ মশিউর রহমান চৌধুরী ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে মশিউর রহমান চৌধুরী সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ সময় তিনি বলেন, “আমি আমার মরহুম চাচার আদর্শকে বুকে ধারণ করে ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

মতলব টপ নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফতেপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর দোয়া ও সমর্থন কামনা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x