চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরান স্থানীয় মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায় করতে তিনি ইউনিয়নের ছোট কিনাচক উত্তর পাড়া জামে মসজিদে উপস্থিত হন। নামাজের আগে মসজিদে বয়ান করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান নাজির। বয়ান শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরানের পরিচয় করিয়ে দেন এবং তাঁর প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।
এ সময় মিজানুর রহমান মিরান বলেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের খেদমত করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের গরিব মানুষের হকের একটি টাকাও নষ্ট হতে দেব না। পাশাপাশি পাড়া-প্রতিবেশীদের কোনো হক নষ্ট হবে না, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের পাশে থেকে জনসেবা করাই তাঁর প্রত্যাশা। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। বয়ান শেষে একই গ্ৰামের মমিন প্রধান তিনিও উপস্থিত মুসল্লিগণ এর সামনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন।