ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মতলব টপ নিউজ

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী)র লক্ষ্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনমনে আশার সঞ্চার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী) তার উন্নয়নমুখী লক্ষ্য ও জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

খালেদ হোসেন (রাব্বী) বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান।

বিএনপি পরিবারের এই নেতা আরও বলেন, ইউনিয়নের সকল রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, খালেদ হোসেন রাব্বী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার উন্নয়ন ও জনসেবার প্রতি তার আন্তরিকতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী) বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি উন্নত, নিরাপদ ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তার এই উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের গণমানুষের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে।

মতলব টপ নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী)র লক্ষ্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনমনে আশার সঞ্চার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x