ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মতলব টপ নিউজ

মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোল্লা ইমন ফুটবল একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর দ্বিতীয় সেমিফাইনালে সাদুল্লাহপুর ইউপি বন্ধুত্ব একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

বুধবার (২৪ জুন) বিকেলে মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও প্রথমার্ধে মোল্লা ইমন ফুটবল একাদশের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাপ্পি দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন ও খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

বিরতির পর সাদুল্লাহপুর ইউপি বন্ধুত্ব একাদশ সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালালেও মোল্লা ইমন ফুটবল একাদশের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে তা প্রতিহত করে। নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোল্লা ইমন ফুটবল একাদশ। এই জয়ের মাধ্যমে তারা টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। তিনি বক্তব্যে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, ছেংগারচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম লস্কর প্রমুখ। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল। খেলাটি সঞ্চালনা করেন পৌর বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক নুর নবী মোল্লা।

খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে জয় পাওয়ায় ফাইনালে মোল্লা ইমন ফুটবল একাদশের প্রতিপক্ষ হয়েছে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব। ফলে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মতলব টপ নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোল্লা ইমন ফুটবল একাদশ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x