চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনো কর্মসুচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে রোপা আমন ধান, মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজি, বৃক্ষচারা এবং বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি।
বীজ সার ও চারা বিতরণ কর্মসুচি উদ্বোধনে স্বাগত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কৃষক মহসিন মিয়া প্রমুখ।
এসময় ইউএনও বলেন, সরকারের এই বিশেষ উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা দেওয়ায় কৃষকদের চাষাবাদে আরো আগ্রহী হয়ে উঠবে। এবং কৃষি পণ্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কৃষি উপকারণ ও বীজ সার নিয়ে সঠিক উপায়ে রোপন এবং পরিচর্যা করতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।