মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার ৩ জুলাই শুক্রবার বিকালে নবুরকান্দি গ্রামে গণসংযোগ করেছেন। এসময় তিনি পুরো বাজারের সকল দোকানদার, ক্রেতা ও পথচারীদের সঙ্গে সাক্ষাত করেন। এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
পরে এক পথসভায় মোহাম্মদ আলী সরকার বলেন, আমি আপনাদেরই লোক। দীর্ঘ ৪৫ বছর ধরে আমি দলের দায়িত্ব পালন করে আসছি। সুখে দুঃখে আপনাদের পাশে আছি। আমি চাই পরিবর্তন। যাতে করে ইউনিয়নের উন্নয়ন হয় এবং শান্তিপূর্ণ ইউনিয়ন গঠিত হয়। সবাই আমার জন্য দোয়া করবেন।