ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে সরকারি ঘর দেওয়ার কথা বলে যুবদল নেতা ফরিদ খানের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়িকান্দি গ্রামে সরকারি ঘর দেওয়ার কথা বলে ২০টি অসহায় পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফরিদ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন আগে ফরিদ খান সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অসহায় পরিবারগুলোর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন বলে অভিযোগ। সরকারি বরাদ্দে ঘর করে দেওয়ার আশ্বাসে অনেকেই ধারদেনা করে তাকে টাকা দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হলেও তারা কোনো ঘর পাননি। বিষয়টি জানতে চাইলে ফরিদ খান নানা ধরনের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছেন। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এক ভুক্তভোগী বলেন, “সরকারি ঘর পাওয়ার আশায় কষ্ট করে টাকা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ঘর পাইনি। টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

আরেক ভুক্তভোগী বলেন, “আমরা অসহায় মানুষ। সরকারি ঘর দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে কেউ যদি সরকারি সুবিধা দেওয়ার নামে টাকা নিয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে ফরিদ খানের বক্তব্য জানতে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও টাকা লেনদেনের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে স্থানীয় এক বিএনপি নেতার কাছে জানতে চাইলে তিনি বলেন  ফরিদ খান বিএনপির কোন পদে নেই তবে তিনি চাঁদপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক তানভীর হুদার একনিষ্ঠ কর্মী।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

মতলব টপ নিউজ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মতলব উত্তরে সরকারি ঘর দেওয়ার কথা বলে যুবদল নেতা ফরিদ খানের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x