বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৫শ' দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব বগুড়া। বৃহস্পতিবার (১৩আগস্ট) উপজেলার একটি মাদ্রাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রুফাইদা চৌধুরী তন্বী।
অনুষ্ঠানে মহসিন ইমাম চৌধুরী বলেন, মানবিক সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্সের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এরফানুর রহমান রেন্টুর সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, সেক্রেটারি লায়ন এনায়েত উল্লাহ শফিক, ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির, চিফ কো-অর্ডিনেটর লায়ন সৈয়দ শাহ নাজমুল হক, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. ফারুক রহমান, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. রাকিব হোসেন, জিএমএ টিম লিডার লায়ন সামিউল মোক্তাদীসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে গভর্নর মহসিন ইমাম চৌধুরী বগুড়ার গাবতলী পাইলট স্কুল ও বাইগুনী স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় লায়ন্স ক্লাব অব বগুড়ার সভাপতি লায়ন এমএ মান্নান ও সাধারণ সম্পাদক লায়ন এম আর হাসান পলাশ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে গভর্নর মহসিন ইমাম চৌধুরী সফরসঙ্গীদের নিয়ে পার্বতীপুর ও সৈয়দপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা হন।