ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

জুম্মার বয়ানে মিজানুর রহমান মিরানের জন্য দোয়া ও সমর্থন কামনা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্যে বরুর কান্দি বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজের পূর্বে ধর্মীয় বয়ান ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে বয়ান পেশ করেন ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিরান।

বয়ানের আগে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজির সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা করেন। পরে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিরানের পরিচয় করিয়ে দেন।

এ সময় আসন্ন নির্বাচনকে সামনে রেখে মিজানুর রহমান মিরানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন মেহেদী হাসান নাজির। পরে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সমর্থনের আহ্বান জানানো হলে উপস্থিত মুসল্লিগণ  হাত তুলে সমর্থন জানান বলে আয়োজকরা জানান।

এরপর মো. মিজানুর রহমান মিরান জুমার নামাজের পূর্বে ধর্মীয় বয়ান পেশ করেন। বয়ানে তিনি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থী ইতোমধ্যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন আয়োজনে প্রার্থীদের উপস্থিতিও বাড়ছে।

মতলব টপ নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জুম্মার বয়ানে মিজানুর রহমান মিরানের জন্য দোয়া ও সমর্থন কামনা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x