ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

ঘাশিরচরের বিশিষ্ট সমাজসেবক মোঃ বিল্লাল মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন

শামীম মিয়াজী
শামীম মিয়াজী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘাশিরচরের বিশিষ্ট সমাজসেবক মোঃ বিল্লাল মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন
ঘাশিরচরের বিশিষ্ট সমাজসেবক মোঃ বিল্লাল মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাশিরচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, ও মানবিক ব্যক্তিত্ব মোঃ বিল্লাল মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয় দিন আইসিইউতে

চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মোঃ বিল্লাল মিয়াজী। তিনি মান্যাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাশেদুল হাসান চাঁদের বড় ভাই। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজগ্রাম ঘাশিরচরের আল বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে শত শত মুসল্লি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অংশ নেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মোঃ বিল্লাল মিয়াজীর মরদেহ দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুম মোঃ বিল্লাল মিয়াজীকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন—আমিন।

মতলব টপ নিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘাশিরচরের বিশিষ্ট সমাজসেবক মোঃ বিল্লাল মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x