ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

ঢাবি সিনেট নির্বাচন: সমন্বয়ের দায়িত্ব পেলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাবি সিনেট নির্বাচন: সমন্বয়ের দায়িত্ব পেলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু
ঢাবি সিনেট নির্বাচন: সমন্বয়ের দায়িত্ব পেলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু বর্তমানে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ দায়িত্ব পাওয়ায় আশরাফুর রহমান বাবুর শুভাকাঙ্ক্ষীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন ও প্রার্থীদের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে আশরাফুর রহমান বাবুর যুক্ত হওয়াকে সংশ্লিষ্ট মহলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।

মতলব টপ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাবি সিনেট নির্বাচন: সমন্বয়ের দায়িত্ব পেলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x