ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত
মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক যুবক ও তাঁর বন্ধুদের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. খাইরুল হাসান পিয়াস (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়ে।

জানা যায়, ২৪ মে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের বাগান আইডিয়াল একাডেমীর মূল গেইটের সামনে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগে সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন পিয়াস ও তাঁর বন্ধুরা অটো গাড়ি থেকে নামার সাথে সাথেই বিবাদীরা অতর্কিত হামলা চালায়। বিবাদীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এ সময় বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়।

হামলার একপর্যায়ে ১ নম্বর বিবাদী সানি প্রধান পিয়াসের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং নগদ ২২,০০০ টাকা ছিনিয়ে নেয়। ২ নম্বর বিবাদী সিহাব প্রধান তাঁর হাতে থাকা ২৭,৯৯৯ টাকা মূল্যের একটি 'Motorola G-86' স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ভুক্তভোগী খাইরুল হাসান পিয়াস জানান, চিকিৎসা গ্রহণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ বলেন এই বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মতলব টপ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x