চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডে চলাচলের অনুপযোগী একটি রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ইউপি সদস্য পদপ্রার্থী ফরিদ আহমেদ হৃদয়।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা ও নিশানখোলায় বালু ফেলে সংস্কার কাজ করেন তিনি। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশে সমস্যা থাকায় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তা সংস্কারের ফলে এখন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ তুলনামূলক স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।
স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় ফরিদ আহমেদ হৃদয়ের প্রতি মানুষের আগ্রহ ও প্রশংসা বেড়েছে।
এ প্রসঙ্গে ফরিদ আহমেদ হৃদয় বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনপ্রতিনিধি হওয়া শুধু একটি পদ নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ। রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ অনেক মানুষ চলাচল করেন। তাদের দুর্ভোগের কথা চিন্তা করেই নিজের সামর্থ্য অনুযায়ী সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যেতে চাই।
স্থানীয়রা জানান, নির্বাচনের আগে এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহিন প্রধান মো. আক্তার বেপারি, যুবদল নেতা মজিব, রিদয় ঢালী, মিলন ঢালী মো.টুটুল প্রধান সালাউদ্দিনসহ আরো অনেকে।