ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক ক্বিরাত প্রতিযোগিতায় মতলব উত্তর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে দক্ষিণ রাড়িকান্দি মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম সিহাব।
বুধবার (১৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে প্রথম স্থান অর্জন করে সে। তার এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন।