মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর।
পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোতে মোতায়েন পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, সিসিটিভি ক্যামেরা মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, পূজা চলাকালে ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।
এ সময় জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।