ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : নুরুল হক জিতু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিনিবার টিপি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেঘা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দাসের আড়ং ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যুবসমাজ আজকে মাদকের কড়াল থাবায় ঝুঁকছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। বিশেষ করে ফুটবল আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। তাই আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

তিনি আরো বলেন, আমি মনে করি, প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে তরুণ প্রজন্ম একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে। আসুন, আমরা সবাই মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

মতলব টপ নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : নুরুল হক জিতু

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x