চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রাজিব সরকার লিটন।
তিনি মতলব উত্তর উপজেলার ঢ়াড়ীকান্দি আলী আহমদ মাস্টার সরকার বাড়ির জাকির সরকারের ছেলে। রাজিব সরকার লিটন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ১১ নম্বর পশ্চিম ফতেহপুর ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজিব সরকার লিটন জানান, তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার মাধ্যমে ওয়ার্ডবাসীর খেদমত করতে চান। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ জন্য তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ সমাজের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।