এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন ১৪ নম্বর সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।
শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চেয়ারম্যান হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য। নির্বাচিত হলে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করব। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব। ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈষম্যহীন সেবা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় যুবদল নেতা আল আমিন খন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।