ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
মতলব টপ নিউজ

সুলতানাবাদ ইউনিয়নে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী) ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করতে চান। উদ্যমী এই সমাজসেবক ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। খালেদ হোসেন (রাব্বী) সুলতানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। ছোট লক্ষীপুর গ্রামের বড় বাড়ির মৃত মোশারফ হোসেন (বাচ্চু প্রধান) এর ছেলে তিনি। খালেদ হোসেন (রাব্বী) একজন মানবিক চেয়ারম্যান হতে চান।

স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে থেকে ছাত্র রাজনীতি শুরু করে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকান্ডের সাথে নিজেকে সর্বতোভাবে জড়িয়ে দলের কাজ করে যাচ্ছেন খালেদ হোসেন (রাব্বী)। তিনি একজন বিএনপির পরিবারের সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার একজন আদর্শের সৈনিক হয়ে দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে খালেদ হোসেন (রাব্বী) সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী) বলেন, সুলতানাবাদ ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করতে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। এবং সরকারি ভাবে আসা জনগণের সকল আমানত সঠিকভাবে বন্টন করা। আমি চাই ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে পরিণত করতে, যেখানে কোনো নাগরিককে হয়রানির শিকার হতে হবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।

এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা জানান, খালেদ হোসেন (রাব্বী) একজন ভদ্র, মিশুক ও জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ফলে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য একজন দায়িত্বশীল, সৎ ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। খালেদ হোসেন (রাব্বী) এর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে একজন গ্রহণযোগ্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিতি দিয়েছে।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খালেদ হোসেন (রাব্বী) গত ৩ বছর যাবৎ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডবাসীর সঙ্গে এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে সুলতানাবাদ ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবেন।

স্থানীয় জনগণের প্রত্যাশা, নির্বাচনী পরিবেশ যাই হোক না কেন, জনকল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সেই বিবেচনায় খালেদ হোসেন (রাব্বী) নিজেকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং ইউনিয়নের উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছেন।

মতলব টপ নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

সুলতানাবাদ ইউনিয়নে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন (রাব্বী)

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x