চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। গতকাল ১৫ জুন রাতে উপজেলার সটাকী, মোহনপুর, এখলাছপুর ও বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্বে দেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। অভিযানে ওসি মোঃ কামরুল হাসান, পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এএসপি বলেন, ইদানিং কিশোর গ্যাং সদস্যদের উৎপত্তি বেড়েছে। সমাজকে অপরাধ মুক্ত রাখতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। অভিযানে ২৭ জনকে আটক করা হয়। এরমধ্যে নির্মল দাস নামে একজনের সঙ্গে ৮০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা, রিয়াদ গাজী নামে একজনের কাছে ৮০ পিচ ইয়াসা, সোহরাব নামে একজনের কাছে ৯০ পিচ ইয়াবা, সবির হোসেন নামে একজনের কাছে ১৫০ গ্রাম গাঁজা, সাদ্দাম ও প্রান্ত নামে দুই জনের কাছে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাসুদ নামে একজন মাদক মামলার পলাতক আসামী। বাকীদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সন্ধ্যার পরে ছেলেরা বাহিরা থাকাই সন্দেজনক। তাই অভিভাবকদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। বিশেষ করে ছাত্রদেরকে সন্ধ্যার পরে পড়ার টেবিলে রাখতে হবে। তাহলে আর কোন অপরাধের সঙ্গে জড়িত হবে না।