ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তর থানার বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোট আটক ১০

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ (চৌত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ ৮ জন মাদক ব্যবসায়ী, ১ জন নিয়মিত মামলার আসামি এবং ১ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মতলব উত্তর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান-এর তত্ত্বাবধানে গত ২৮ জুলাই মতলব উত্তর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থানার এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান, এসআই ময়নাল হোসেন, এসআই মিজানুর রহমান-৩ এবং এএসআই মো. রবিউল হোসেন, এএসআই মো. আলমগীর হোসেন, এএসআই আহাম্মদ হোসেন ও এএসআই মিলন শেখ সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।

অভিযানকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ১ জন নিয়মিত মামলার আসামি এবং ১ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. নাঈম (২৮), পিতা- নান্নু মিয়া, গ্রাম- বড় ষাটনল (প্রধানিয়া বাড়ি), মতলব উত্তর-এর কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের কাছ থেকেও উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। অন্যান্য আসামিদেরও আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব টপ নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মতলব উত্তর থানার বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোট আটক ১০

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x