ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
মতলব টপ নিউজ

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এবং কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের আন্তরিক সহযোগিতায় ইকামাবিহীন এক সৌদি আরব প্রবাসীর মৃতদেহ সরকারি খরচে দেশে আনা হয়েছে। ১৫ অক্টেবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামের প্রবাসী মৃত আলমগীর হোসেন ভুইয়ার লাশ এসে পৌঁছায়। এরপর রাত ৯ ঘটিকায় প্রবাসী মরহুম আলমগীর হোসেন ভুইয়ার জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, গত ১লা সেপ্টেম্বর কর্মরত অবস্থায় স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু সৌদি আরবে তার বৈধ কাগজপত্র (ইকামা) না থাকায় তিনি পর্যাপ্ত চিকিৎসা নিতে পারেন নি। পরে তিনি মৃত্যুবরণ করেন। তার পরিবার দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়েও প্রবাসী আলমগীরের লাশ দেশে আনার কোন সুত্র পাচ্ছিলেন না। এক পর্যায়ে মরহুমের খালাতো ভাই ওমর ফারুক এ ব্যাপারে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সঙ্গে। তিনি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সাথে যোগাযোগ করে ওয়েজ আনার্স বোর্ডে আবেদন করেন। পরবর্তীতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হকের আন্তরিক সহযোগিতা এবং সরকারি খরচে লাশ আনার ব্যবস্থা করা হয়।

প্রবাসী মরহুম আলমগীর হোসেন ভুইয়া পশ্চিম ইসলামাবাদ গ্রামের মৃত সোলেমান ভুইয়ার ছেলে। তার বয়স আনুমানিক ৪০ বছর হয়েছিল। তার পরিবার স্ত্রী ও আছিয়া (১৭), সাবিকুন্নাহার (৫) ও ফাতেমা (৩) নামে তিনটি কন্যা সন্তান রয়েছে।

কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে একজন প্রবাসীর জন্য কিছু করতে পেরেছি। আমি খবরটি পাওয়ার সাথে সাথেই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর ভাইয়ের সঙ্গে কথা বলি। তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সকল সরকারি ব্যবস্থাপনায় লাশটি আনা হয়েছে এবং পরিবারের কাছে বুঝিয়ে দিতে পেরেছি। এই প্রবাসী আলমগীর হোসেনের বৈধ ইকামা না থাকায় তার লাশটি দেশে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।

জানাযার নামাজে অংশ গ্রহণ করেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাছুম সরকার, জেলা ছাত্র অধিকার পরিষদের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলআমিন রহমান, যুবদল নেতা মিজান প্রধান সহ আরো অনেকে।

প্রবাসী মরহুম আলমগীর হোসেন ভুইয়া খুবই অসহায় পরিবারের সন্তান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে তার স্ত্রী সন্তানেরা অসহায় পয়ে পড়েছেন। তাদের বসবাস করারও কোন ঘর নেই। ঋণ করে প্রবাসে পাড়ি জমালেও সেই ঋণ এখনো পরিশোধ করতে পারেনি। মাত্র ১১ মাস প্রবাসে থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।

মতলব টপ নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x