ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের কল্যাণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী পৌর নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের সৌজন্যে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও দুস্থ পরিবারগুলোকে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে। এতে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু থেকেই ব্যস্ত সময় পার করেন ছেংগারচর পৌরসভা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উক্ত ক্যাম্পে রোগীদের প্রত্যক্ষভাবে চিকিৎসাসেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. রুহুল কুদ্দুছ বিপ্লব। তাঁর সঙ্গে চিকিৎসাসেবা প্রদানে যুক্ত ছিলেন ডা. মেহেদী হাসান, ডা. মহিউদ্দিন, ডা. আসিফ এবং ডা. মারিয়া সাকিব।

অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্পের আয়োজক ও মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার বলেন, “পৌরবাসীর দেওয়া আমানতে যদি আমি মেয়র হিসেবে দায়িত্ব পাই, তবে পৌরসভার অধীনে একটি পৃথক স্বাস্থ্য ও মেডিকেল বিভাগ চালুর করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই সাথে প্রতিটি ওয়ার্ডে এই বিভাগের শাখা বিস্তৃত করে সর্বস্তরের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করব।”

তিনি আরও যোগ করেন, “পৌরবাসীর সার্বিক সমর্থন ও ভালোবাসায় সরকারি সহায়তার প্রদেয় সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক পরিসরে মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। পৌরসভার প্রতিটি জনকল্যাণমুখী কাজে নিজেকে সঁপে দিতে চাই।”

ক্যাম্প চলাকালে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমির এইচ এম রবিউল আলম বক্তব্য রাখতে গিয়ে বলেন, “পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। দেশব্যাপী জামায়াতে ইসলামীর মানবসেবামূলক কর্মসূচির অংশ হিসেবেই এটি বাস্তবায়িত হয়েছে। জন্মলগ্ন থেকেই দল হিসেবে জামায়াতে ইসলামী দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান নাজির, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হযরত আলী মোল্লা, জামায়াত নেতা আবদুল ওয়াদুদ মাস্টারসহ স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব টপ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x